গাছবাড়িয়া সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছবাড়িয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ জসীম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম।
প্রধান অতিথি অলিম্পিক মশাল জ্বালিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক সুব্রত বরণ বড়ুয়া। বিজ্ঞপ্তি।