গাজায় আর্তনাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান হাবীব, বাংলাদেশ
আহসান হাবীব, বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলা চলছেই। এ পর্যন্ত নিহতের সংখ্যা তিন শর বেশি। এদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। প্রায় একতরফা এ যুদ্ধের যেন শেষ নেই! ইসরায়েলের এমন হামলার প্রতিবাদ করছে বিশ্বের অগুনতি মানুষ। কার্টুনিস্টরাও প্রতিবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। দেশি ও বিদেশি কয়েকটি কার্টুন ছাপা হলো এখানে। বাংলাদেশের কার্টুনিস্টরা এই কার্টুনগুলো এঁকেছিলেন ২০০৯ সালে। এখনো অবস্থার কোনো পরিবর্তন নেই! গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ-প্যালেস্টাইন সংহতি পরিষদ। তাদের একটা গান আছে, ‘বিশ্ব মোড়ল চুপ করে আছে, দু চোখে ছেয়েছে ধূলি, ধোঁয়ায় ছেয়েছে গাজার আকাশ ক্ষেপণাস্ত্রের বলি’।