গান ও আবৃত্তিতে যুদ্ধাপরাধীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীর মতো যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সোচ্চার সংস্কৃতিকর্মীরাও। সম্প্রতি গান আর আবৃত্তির মধ্য দিয়ে বিচার দাবির পাশাপাশি ধিক্কার জানালেন তাঁরা। কাব্যের ছন্দিত উচ্চারণ আর উচ্চকণ্ঠের সুরের মূর্ছনার এ আসরটি বসেছিল নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। উচ্চারক আবৃত্তিকুঞ্জের এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ঘটনার স্রোত...দিয়েছে নাড়া।’ভিন্নধর্মী এ আয়োজনে একক আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক অঞ্চল চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক রাশেদ হাসান, আবৃত্তিকার ইন্দিরা চৌধুরী, মিলি চৌধুরী, মামুনুল আমীন, সাজ্জাদ তপু, দেবাশিস রুদ্র, মোহিত বিশ্বাস, আবুল হাসনাত, দিলরুবা খানম, সুপর্ণা চৌধুরী প্রমুখ। তাঁরা ছিলেন স্বচ্ছন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উচ্চারক আবৃত্তি কুঞ্জের ‘চিরকালের প্রমিথিউস’ শীর্ষক বৃন্দ পরিবেশনা। আরও ছিল সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের প্রতিবাদী গান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উচ্চারকের সভাপতি ফারুক তাহের।