গান, ছড়া ও কবিতা পাঠে জমল শিশুদের সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘বরিষন’ ১৯ আগস্ট ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে অতিথি ছিলেন সাহিত্যিক ফেরদৌস আরা আলীম। তাঁর উপস্থিতিতে শিশুরা গান, ছড়া এবং নির্বাচিত বইয়ের বিভিন্ন অংশবিশেষ পাঠ করে শোনায়।

শিশুদের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কোন পুরাতন প্রাণের টানে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সোনারতরীর শিশুরা আবৃত্তি করে শোনায় ‘দিনের আলো নিভে এল’, ‘বিষ্টি পড়ে টাপুরটুপুর’, ‘ব্যাঙের ডাক’ শিরোনামের ছড়াগুলো। শিশুদের কয়েকজন নির্বাচিত বইয়ের বিভিন্ন অংশবিশেষ পাঠ করে। আয়োজনে অংশ নেন শিক্ষকেরা। সহজপাঠ ও সোনারতরীর শিক্ষক শর্মিলী তেওয়ারী, বাবলী কারন, নাঈমা নাজনীন ও শারমিন সুলতানা কবিতা পাঠ করে শোনান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য দেন অতিথি ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিনাত ইসলাম। বিজ্ঞপ্তি।