গান লিখতে বিশ্ববিদ্যালয়কে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাম্প্রতিক সময়ের আলোচিত ব্রিটিশ গায়িকা নাতাশা বেডিংফিল্ড। ২০০৪ সালে আনরিটেন অ্যালবাম দিয়ে চমকে দিতে শুরু করেন তিনি। বাবা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। মা-বাবার আগ্রহে শৈশবেই গান গাইতে শুরু করেন। ছোটবেলায় হাতে তুলে নেন পিয়ানো। ১০ বছর হওয়ার আগেই নাতাশা আর তাঁর ভাইবোনেরা মিলে ‘ডিএনএ অ্যালগরিদম’ নামে একটি ব্যান্ড গঠন করে ফেলেন। পাড়ার বিভিন্ন মহল্লায় গান গেয়ে, গান লিখে নিজেকে তৈরি করতে থাকেন তিনি। স্কুলের পড়া শেষে ইউনিভার্সিটি অব গ্রিনউইচে ভর্তি হয়েছিলেন, পড়ার বিষয় ঠিক করেছিলেন মনোবিজ্ঞান। একসময় গান লেখায় আরও মনোযোগ দিতেই বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান তিনি। একটা গ্যারেজ ভাড়া করে সেখানে বন্ধুদের নিয়ে শুরু করেন গান-বাজনা। এরপর একে একে আনরিটেন, এনবি, পকেটফুল অব সানশাইন-এর মতো শ্রোতাপ্রিয় অ্যালবাম প্রকাশিত হয়। দ্য সান অবলম্বনে।