গানগুলি মোর...
১.ইদানীং গান শুনে মনে জাগে খটকামিউজিক বাজে না তো, বাজে বোমা-পটকা!সুর-তাল-ছন্দের নেই মাথামুণ্ডুএকই হাল কলকাতা-ঢাকা-সীতাকুণ্ড।বাংলা গানের আহা বেজে গেছে বারোটাআগে গান গান ছিল, গান নয় আর ওটা!শুনে গান পাবলিকে গান কী তা ভুলল!ওরা তো শিল্পী নয়, ওরা খুনিতুল্য।প্রতিদিন খুন হয় বাঙালির কৃষ্টিসৃষ্টির নামে চলে একি অনাসৃষ্টি!২.অঞ্জন দত্তের গান ভালো লাগে নাসুমনের গানে আর কোনো প্রেম জাগে না।নচিকেতা একঘেয়ে নেই নতুনত্বকারও কারও গানে সুর-বাণীও অকথ্য!চ্যানেলে চ্যানেলে গান টর্চার কর্ণেরগায়ক-গায়িকা দেখি আছে নানা ধরনের।অবিকল হিন্দির সুর-তাল-ছন্দেহনুমান গায় গান আহা কী আনন্দে।নিজেদের প্রোগ্রাম নিজস্ব টিভিতেগান গায় পোলাপান গান গায় বিবিতে!কারও কারও গানে দেখি ভয়াবহ ভিডিওবিক্রি রেকর্ড ভাঙে বের হয় সিডিও।আলতু-ফালতু গানে ঝালাপালা কানটাখোদার দোহাই বাপু ক্ষ্যামা দাও গানটা...৩.নিত্যনতুন গান, শিল্পীও আসছেশিল্পীর বন্যায় শ্রোতাকুল ভাসছে!দর্শক-শ্রোতা রেগে তেড়ে আসে—ধর মার...সামান্য ভীত নয় তাতে পারফর্মার!অবিরাম গেয়ে চলে নির্ভীক শিল্পীগলা থেকে ঝরে রস বুন্দিয়া-জিল্পি!গলা থেকে টপাটপ ঝরে গান সরোসেগান শুনে পেরেশান নারী-শিশু-পুরুষে!গান শুনে হয়রান বুড়ো আর বুড়িরামূর্ছাই যেতে চায় কচি ছোড়া-ছুড়িরা!গান শুনে শুধু খুশি মিয়া আর বিবিতেদুজনায় গান গায় স্যাটেলাইট টিভিতে!শিল্প ও শিল্পীর বেজে গেল চৌদ্দ!ধর্ম ত্যাগিয়া আমি হয়ে গেনু বৌদ্ধ!রাগিব না খেপিব না কহিব না কিচ্ছুঅহিংস নীতিতেই বাঁচিবার ইচ্ছু...গানের নামেতে চলে নচ্ছামিবুদ্ধং শরনং গচ্ছামি...৪.দুনিয়ায় মানুষের গলা আছে দুপ্রকারএটা যদি মনে থাকে তাহলেই উপকার।এক, গলা সুমধুর মানে গান গাইবারঅন্যটা গলা, তবে সেটা শুধু খাইবার!গাওয়া ও খাওয়ার গলা এক না রে এক নাগাইবার আগে বাছা এটা ভেবে দেখ না!৫.শ্রোতাকে ঘায়েল করে যারা গান গাইছেপ্রতিভার তড়পানি দেখাতে কি চাইছে?টাকা-কড়ি সবই আছে নেই শুধু গলাটাকেউ কি আছেন দেশে দিতে কান মলাটা?নিজেদের প্রতি আহা সুকঠিন আস্থা!তাদের রুখতে দাদা আছে কোনো রাস্তা?মরে যাই সখী তোর ভয়াবহ গানেতেএকটু রহম নেই দাদা তোর প্রাণেতে!৬.গলা ছেড়ে গান গায় বেঙ্গা ও বেঙ্গিব্যান্ডের নাম কিরে? ‘বিছুটি ও ছেঙ্গি’!‘বিছুটি ও ছেঙ্গি’র গান শুনে হায় রেজীবন ওষ্ঠাগত প্রাণ বুঝি যায় রে!গান শুধু গান নয় বানরের লম্ফথেমে যায় নিঃশ্বাস বাড়ে হূৎকম্প!ঘুম থেকে না জেগেই কেঁদে ওঠে শিশুরাইন্ডিয়া ভেগে গেল ওপাড়ার বিশুরা!বিছুটি ও ছেঙ্গি রে আর গান গাস না!শান্তিতে বেঁচে থাকি সেটা তোরা চাস না?আর যদি গান গাস দেব রাম গাট্টামস্তক বরাবর চাটি খাবি আটটা!ডান গালে বাম গালে কষে দেব থাপ্পড়পড়ে যাবি ছিঁড়ে যাবে তোর দামি কাপ্পড়! ফের যদি দেখি তোকে আর গান গাইতেকুত্তা লেলিয়ে দেব আমি তোর টাইতে!লুকিয়ে চুরিয়ে যদি গান গাস বাড়িতেতেলাপোকা বেঁধে দেব আমি তোর শাড়িতে!ফের যদি গান গাস কান দেব মুচড়েহেডফোনে জুড়ে দেব খুদে খুদে সুচ রে!কিল-ঘুষি-লাথি দেব, দেব রাম খামচিরেগে গিয়ে দ্যাখ আমি কত নিচে নামছি!কোমরে বাহুতে পেটে দেব কষে চিমটিস্টেজে ছুড়ে মারব রে ভাঙা পচা ডিমটি!সারা গায়ে ছেড়ে দেব লাল লাল পিঁপড়েতাও যদি গান গাস দেব গলা চিপড়ে!