গানে গানে ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়’স লেকে কনসার্টে গান করছেন শিল্পী আরফিন রুমি
ফয়’স লেকে কনসার্টে গান করছেন শিল্পী আরফিন রুমি

ঈদের আমেজ এখনো কাটেনি। সপ্তাহ পেরিয়ে গেলেও ঈদ আনন্দ যেন চলছেই। আর এই ঈদ আনন্দকে আরও রঙিন করে ফ’য়স লেকে আয়োজিত ঈদ কনসার্ট। ২ অক্টোবর বিকেলে লেকের পাড়ে গানে গানে মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী আসিফ, আরফিন রুমি, জুয়েল ও পূজা।
বিকেল পাঁচটায় জুয়েলের ‘কেন মিথ্যে বলছ’ গানের মাধ্যমে শুরু হয় কনসার্ট। এরপর তিনি একে একে পরিবেশন করেন ‘শুধু তোরে’, ‘বল তুই কোথায় যাবি’ ও ‘ভিডিও গেম’। জুয়েলের বিদায়ের পর মঞ্চ মাতাতে আসেন সংগীতশিল্পী পূজা। তাঁর পরিবেশিত ‘মধু হই হই’ গানের সঙ্গে নেচে ওঠে পুরো ফ’য়স লেক প্রাঙ্গণ। এরপর পূজা গেয়ে শোনান ‘তুমি দূরে দূরে’, ‘জীবনে কী আছে’, ‘চার ছক্কা হই হই’ ও ‘সোনা বন্ধু তুই আমারে’।
এবার আসিফের পালা। শুরু করেন ‘বদলে যাও, বদলে দাও’। এরপর তাঁর কণ্ঠে ‘কলমিলতা, কলমিলতা’, ‘ওহ দূরবাসিনী’, ‘তুমি বলো আলো’, ‘ওই মেয়ে তোর মনে’, ‘আমার দুঃখ সারি সারি’ ও ‘ও পিয়া, ও পিয়া’ গানের নেচে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরাও। আসিফের শেষ পরিবেশনা ‘বাংলাদেশ’ গানের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকেরাও। সবশেষে দর্শক মাতাতে আগমন আরেফিন রুমির। ‘সোনা বউ শুনছ নি গো’ দিয়ে শুরুতেই জমিয়ে তোলেন আসর। তাঁর সঙ্গে বাড়তি পাওনা পূজার সঙ্গে দ্বৈত পরিবেশনা। পূজা ও আরফিন রুমি গেয়ে শোনান ‘তোমার–আমার ভালোবাসা’। এরপর আবার আরেফিন রুমির একক। গেয়ে শোনান ‘সহে না যাতনা’, ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘একবার বলি, বারবার বলি’, ‘দুই চোখে আকাশ আমার’সহ বেশ কয়েকটি গান। অবশেষে আরফিন রুমির কণ্ঠে ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’ গানের মাধ্যমে শেষ হয় কনসার্ট।