গানে গানে খাওয়াদাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ফুট লম্বা বিশাল এক গিটারে চোখ আটকে গেছে? বুঝবেন, আপনি আছেন ‘ফায়ার অন আইস’-এর সামনে। ভোজনরসিকদের পাশাপাশি সংগীতপ্রেমীরাও নিয়মিত আজকাল যাচ্ছেন ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরের রাস্তার পাশের এই রেস্তোরাঁয়। খাবারের পাশাপাশি গান শোনার ব্যবস্থাও আছেএখানে।দ্বিতীয় ও তৃতীয় তলাজুড়ে গড়ে ওঠা এ রেস্তোঁরার অন্দরসাজে যেমন আছে আভিজাত্য তেমনি আছে রক এন রোলের ছোঁয়া।আটজনের রেস্তোরাঁতাঁরা আটজনই সমাজের বিভিন্ন জায়গায় সফল। তবু ভিন্ন কিছু করার ভাবনা থেকেই রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন একসঙ্গে। গত বছরের ২৯ অক্টোবর ঢাকার উত্তরায় যাত্রা শুরু করে ফায়ার অন আইস। এরই মধ্যে আশাতীত সাফল্য পেয়েছেন বলে জানালেন অন্যতম অংশীদার আর এইচ এম হাসান। ‘আমরা চেষ্টা করেছিলাম সংগীতকে প্রাধান্য দিয়ে একটি খাবারের দোকান করতে। আমাদের অধিকাংশ মেধা ব্যয় করেছি কীভাবে সংগীতটাকে প্রাধান্য দেওয়া যায়। এবং আমরা মনে করি আমরা সেখানটায় অনেক সফল। শুধু যারা মিউজিক ভালোবাসেন তারাই নন, পেশাদার মিউজিশিয়ানরাও এখানে আসছেন নিয়মিত।’ বলছিলেন আর এইচ এম হাসান। এই রেস্টুরেন্টের আরেক অংশীদার সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনয়শিল্পী তানিয়া আহমেদ দম্পতি। এস আই টুটুল বললেন, ‘আমি যে রেস্টুরেন্টের অংশীদার, সেখানে গানটাতেই প্রাধান্য দেওয়া হবে—এটাই স্বাভাবিক। তবে তার মানে এই নয়, খাবারের প্রতি কম যত্ন নেওয়া হয়। আমার পরিবারের সবাই নিয়মিত এখানে খান। আমরা সেরা খাবারটাই দেওয়ার চেষ্টা করি।’কেমন খাবার, দামটা কেমন?ফাস্ট ফুড, তন্দুরি, কাবাব, কন্টিনেন্টাল, থাই, চায়নিজ—মোটামুটি সব ধরনের খাবার আছে ফায়ার অন আইসে। হালকা-ভারী মিলিয়ে উদরপূর্তির জন্য আছে প্রায় দেড় শ পদের খাবার। আইসক্রিম থেকে শুরু করে আছে হরেক রকমের অ্যাপাটাইজার। সালাদেও আছে বৈচিত্র্য। দামটাও হাতের নাগালে। আর এইচ এম হাসান জানালেন, ‘যখন শুরু করি, ঢাকার প্রতিটি রেস্টুরেন্ট ঘুরেছি। তারপর দাম নির্ধারণ করেছি যেকোনো রেস্টুরেন্ট থেকে অনেক কম ধরে। এখনো আমাদের খাবারের দাম ও মান আছে আগের মতোই। উল্টো নতুন নতুন মেন্যু যুক্ত হয়ে বেড়েছে বৈচিত্র্য।’ ভাবা হয়েছে ছাত্রছাত্রীদের কথাও। পকেটে ১০০ টাকা নিয়ে এসেও দিব্যি খেয়ে যেতে পারবেন ফায়ার অন আইস থেকে।গান আগে, না খাবার?ঢাকার গুলশান থেকে খেতে আসা আবীর সাহেবের কাছে দুটোই গুরুত্বপূর্ণ। ‘এখানে নিয়মিত গান-বাজনা হয়। মাঝেমধ্যে তারকা সংগীতশিল্পীদের সঙ্গেও দেখা হয়ে যায়। সব মিলিয়ে খেতে এসে গান শুনতে ভালোই লাগে।’ ফায়ার অন আইসের ব্যবস্থাপনা পরিচালক মেজর খন্দকার হাসান বাহলুল (অব.) জানালেন, ‘আমাদের এখানে পাঁচজন নিয়মিত সংগীতশিল্পী আছে—বঙ্কিম, অমি, লিটন, মম ও নিঝু। সপ্তাহে পাঁচ দিন ওরা এখানে পালা করে গান গায় রাত আটটা থেকে।’ সুতরাং সরাসরি গান শুনে শুনে খেতে চাইলে আটটার পরে চলে আসতে পারেন ফায়ার অন আইসে। আগে এলেও সমস্যা নেই। রেকর্ডে বাজবে আপনার প্রিয় সব শিল্পীর জনপ্রিয় গান। আর সপ্তাহের শেষে হয় বিশেষ গানের অনুষ্ঠান। প্রতি মাসেও থাকে বিশেষ আয়োজন। তারকা শিল্পীরা এসে গান করেন। বেলা ১১টা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে ফায়ার অন আইস।চাইলে আপনি নিজেও গিটার হাতে নিয়ে গান শুনিয়ে দিতে পারেন সঙ্গে আসা প্রিয়জনকে। বাচ্চাদের খেলার জন্য আছে বিশেষ জায়গা। সব মিলিয়ে পরিবেশ আর গান আপনার মন ভরিয়ে দেবে অনেকটা। বাকি কাজ খাবারের। একবার খেয়েই দেখুন।