গানে-ছন্দে-কথায় ফিরোজা বেগম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে, ছন্দে আর কথামালায় ফিরোজা বেগমকে স্মরণ করল হাটখোলা। নগরের সার্সন রোডের নিজস্ব মিলনায়তনে ১৬ সেপ্টেম্বর ফিরোজা বেগম স্মরণ সন্ধ্যায় শিল্পী জয়ন্তী লালা এবং মন্দিরা চৌধুরী গান গেয়ে উপস্থিত দর্শক–শ্রোতাদের মুগ্ধ করলেন। শুধু নজরুলসংগীতের সুরের ঝংকার নয়, অনুষ্ঠানে কবি নজরুলের স্নেহধন্য শিল্পী ফিরোজা বেগমের স্মৃতিচারণা করেন অনেকেই।

সংগীতশিল্পী প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা ফিরোজা বেগম সম্পর্কে বলেন, ‘শিল্পী ফিরোজা বেগম আজ কিংবদন্তি। কিন্তু তাঁর পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না বা এ প্রতিষ্ঠা সহজে আসেনি৷ অনেক ত্যাগ, তিতিক্ষা, একাগ্রতা, সাধনা-সংগ্রামের ভেতর দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন। তাঁর সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি তিনি এমন এক মহীয়সী ব্যক্তিত্ব ছিলেন যে তাঁর ব্যক্তিত্বের কাছে সকল বাধা ম্লান হয়ে যেত। অনুষ্ঠানে বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, ফারুক-ই-আজম বীর প্রতীক, মহিউদ্দীন শাহ আলম, মমতাজ আলী খান, সাখাওয়াত হোসেন, নাছির উদ্দীন চৌধুরী, আলোকচিত্রী শোয়েব ফারুকী প্রমুখ বক্তব্য দেন। ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মনিরুল মনির। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কবি ইউসুফ মুহম্মদ।