গানে-পোশাকে সত্যজিতের রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পীরা গেয়ে শোনান সত্যজিতের চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রনাথের গান
সংগীতশিল্পীরা গেয়ে শোনান সত্যজিতের চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রনাথের গান

পোশাকে সত্যজিতের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন তা দেখতে একবার ঢুঁ মেরে আসতে পারেন রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে। এখানে চলছে ফ্যাশন হাউস সাদাকালোর আয়োজনে ‘সারা বেলা সত্যজিতের রবীন্দ্রনাথ’ শীর্ষক এক প্রদর্শনী। যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টি অবলম্বনে সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্রের কয়েকটি চরিত্র উঠে এসেছে পোশাকে। এ ছাড়া সত্যজিৎ রায়ের আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ব্যবহার করা হয়। এসব অবলম্বনে তৈরি হয় টি-শার্ট, শাড়ি ও উত্তরীয়।
৯ মে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় সকালে। এরপর বিকেলে রবীন্দ্রনাথকে নিয়ে সত্যজিৎ রায়ের তৈরি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রাতের আয়োজন জুড়েও ছিলেন রবীন্দ্রনাথ আর সত্যজিৎ।
১৫ মে পর্যন্ত প্রদর্শনী চলবে বেলা দুইটা ৩০ থেকে রাত নয়টা পর্যন্ত।