গানের চাঁদনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদনী
চাঁদনী

লেখাপড়া আর গান যেন তাঁর একই তালে চলে। তিনি পাবনা বন্ধুসভার বন্ধু শেখ তোজা ফাহ্মিদা চাঁদনী। পড়েন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষে। ১৯৯৯ সালে সংগীতের হাতেখড়ি নজরুলের গান দিয়ে। শুরুটা হয়েছিল বাংলাদেশ শিশু একাডেমী, পাবনা থেকে। সংগীতের শুরু পাবনার শিল্পী আবুল কাশেমের হাতে হলেও তালিম নিয়েছেন আরও অনেকের কাছ থেকে।
২০০১ সালে বাংলাদেশ বেতার, রাজশাহী উপকেন্দ্রের নজরুলসংগীতে শিশুশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন চাঁদনী। থেমে থাকেনি রবীন্দ্রসংগীত চর্চাও। নজরুল ও রবীন্দ্রসংগীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন অনেক পুরস্কার। ২০০৪ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত জাতীয় নজরুলসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১১ সালে প্রথমবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় হন। ২০১৩ সালে তৃতীয় ও চলতি বছর আবার দ্বিতীয় স্থান অর্জন করেন।
বর্তমানে পাবনা ললিতকলা কেন্দ্র ইফায় আবুল হাশেমের কাছে রবীন্দ্রসংগীতের তালিম নিচ্ছেন চাঁদনী।