গান্ধীর স্বাদেশিকতায় দেশীদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান্ধী আশ্রম ট্রাস্টের সহায়তায় ২১ থেকে ২৬ জানুয়ারি দেশীদশ ঢাকায় আয়োজন করছে এক প্রদর্শনীর। ‘গান্ধীর স্বদেশিকথায় দেশীদশ’ নামের এ প্রর্দশনীটি বসুন্ধরা সিটির দেশীদশ চত্বরে হবে। ভারতবর্ষে ব্রিটিশবিরোধী সংগ্রামে মহাত্মা গান্ধী স্বদেশি পণ্য ব্যবহারের জন্য আন্দোলন করেছিলেন। গান্ধীর সেই আদর্শকে ধরে পথ চলছে গান্ধী আশ্রম ট্রাস্ট। দেশের কারু ও বয়নশিল্পের উন্নয়নের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ অর্জনগুলোও তুলে ধরার প্রত্যয় নিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় তাদের এই আয়োজন। প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।