গারলিক অ্যান্ড পিপার ফ্রাইড রেড স্ন্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: একটি বড় রেড স্ন্যাপার মাছ, সস, চিনি, একটি ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সয়াসস। প্রণালি: মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরা করে নিন। এরপর সব উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন। কিছুক্ষণ রেখে ডুবোতেলে ভেজে নিন। ১০ থেকে ১৫ মিনিট ভাজতে হবে। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন।