গারোদের ওয়ানগালা উৎসব উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে উদ্যাপিত হলো গারোদের প্রধান ধর্মীয় উৎসব ওয়ানগালা। ১৬ ডিসেম্বর নগরের পাথরঘাটা গির্জা প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবে অংশ নেয় চট্টগ্রাম শহরে বসবাসরত কয়েক শ গারো পরিবারের নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশু। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে গারো সমাজের নেতা এড্রিয়ান রিছিল ও চট্টগ্রাম ক্যাথলিক ধর্ম প্রদেশের সহকারী বিশপ রেভারেন্ড লরেন্স সুব্রত হাওলাদার উপস্থিত ছিলেন। এতে গারোদের ১২টি গোত্রের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ওয়ানগালা হলো শস্য তোলার পর ‘মিসি সালজং’ দেবতাকে ধন্যবাদ দেওয়ার উৎসব। ঐতিহ্য ধরে রাখার জন্য গারো খ্রিষ্টানরা এই উৎসব পালন করেন। সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতার পর বিকেলে গারোদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে বিকেল পাঁচটায় র্যা ফল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হয়। বিজ্ঞপ্তি।