গার্ল গাইডসের শতবর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দর বিশ্বের জন্য আমরা—গার্ল গাইডস’ এ লক্ষ্য সামনে রেখে গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা সদর খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সমাবেশের আয়োজন করে। এতে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৩ জন গাইডার ও গাইড উপস্থিত ছিলেন।মার্চ থেকে স্থানীয় গার্ল গাইড্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হলদে পাখি ও গাইডদের রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, রবীন্দ্র-নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কমিশনার রাহেনারা বেগম। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা গাইড কমিশনার হামিদা চৌধুরী, পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রীতা দত্ত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চলের প্রশিক্ষক ইসরাত জাহান ও জেলা সদরের সচিব মোশফেকা আকতার চৌধুরী। বিজ্ঞপ্তি।