গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব গার্লস গাইডস ও গার্লস স্কাউট সংস্থার শতবর্ষ পূর্তি, বেগম রোকেয়া দিবস এবং বিশ্ব এইডস দিবস উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয়। ৯ ডিসেম্বর বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের কমিশনার রাহেনারা বেগম। অন্যান্যের মধ্যে আঞ্চলিক রেঞ্জার গাইডার অধ্যাপক রীতা দত্ত, মাহবুবা খাতুন, হাসমত জাহান, গীতা চক্রবর্তী শোভাযাত্রায় অংশ নেন। বিজ্ঞপ্তি।