প্রশ্ন: গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে পড়ে কি কোনো সরকারি চাকরি পাওয়া যাবে? আর কোন ধরনের চাকরি পেতে পারি?
আফিফা, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা।
বর্তমান সময়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে অনেক। এ বিভাগ থেকে পাস করে পিএসসির বিভিন্ন পরীক্ষায় ভালো করা যায়। সরকারি-বেসরকারি হাসপাতাল, পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠানে পুষ্টিবিদ ও পথ্যবিদ হিসেবে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার, বিভিন্ন প্রতিবন্ধী সেন্টারে শিশুদের সহায়তা করার জন্য এ বিভাগের মেয়েদের এখন কাজের অনেক সুযোগ তৈরি হচ্ছে। এ বিভাগের শিক্ষার্থীরা নিজেরা উদ্যোক্তা হয়ে এখন ব্যবসা করছেন। বিভিন্ন হস্তশিল্পের ওপর কাজ করে দেশের বুটিক হাউস, ফ্যাশন হাউসগুলোয় তাঁদের উৎপাদিত পণ্য সরবরাহ করেও ভালো অর্থ উপার্জন করা সম্ভব। স্বাস্থ্য ও পুষ্টি গবেষণা প্রতিষ্ঠানগুলোতেও এ বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
পরামর্শ দিয়েছেন, ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ নিশাত পারভিন।