গার্হস্থ্য অর্থনীতি কলেজের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরিচালনা পর্ষদের সভা ৭ আগস্ট অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মো. জালাল আহমেদ। সভার শুরুতে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. আফছারুল আমীনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। সভায় মোনাজাত পরিচালনা করেন কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সৈয়দ মাহাবুব উল আলম। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. জোনাব আলী, অভিভাবক সদস্য মো. জানে আলম, মো. আনোয়ার, সৈয়দ মাহবুব উল আলম, মো. ওসমান গনি প্রমুখ। বিজ্ঞপ্তি।