গাড়ি ঠিক আছে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে অনেকেই মজা করে ঘুরে বেড়িয়েছেন নিজের গাড়িতে করে। অনেকেই তো গাড়ি নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন গ্রামের বাড়ি বা আত্মীয়দের সঙ্গে। কেউ হয়তো এই সময়ে গাড়ি নিয়ে ভ্রমণ করে এসেছেন প্রিয় কোনো জায়গা। আর চলতি পথে গাড়ির ওপর নিশ্চয়ই কম ধকল যায়নি? এখন তাই একবার দেখে নিতে পারেন গাড়িটা ঠিকঠাক আছে কি না।উত্তরা সার্ভিসেস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এস এম জাহাঙ্গীর কবির বলেন, ঈদের এই সময়ে অনেকে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে ফেরেন। তাই অবশ্যই গাড়ি একবার হলেও চেক করে নেওয়া ভালো। এতে গাড়ি নিরাপদে থাকবে।লক্ষ করুনজাহাঙ্গীর কবির বলেন, গাড়ির ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, ব্রেক, কার ওয়াশ, জেনারেল সার্ভিস, ছোটখাটো সমস্যা, এসি চেক, গাড়ির সাসপেনশনের কাজও করে নিতে পারেন। কারণ, এসব বিষয়ে অসতর্ক থাকলে বিকল হয়ে যেতে পারে আপনার শখের গাড়ি। তা ছাড়া যদি কারও গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে থাকে, রং চটে যায় বা গ্লাস ভেঙে যায়, তাহলে জরুরি ভিত্তিতে ঠিক করিয়ে নিতে হবে।কার ওয়াশ করতেগাড়ি নিয়ে বাইরে থেকে আসার পর অবশ্যই তা ধুয়ে নেওয়া উচিত বলে জানান জাবেদ অটোসের নুরুজ্জামান। কারণ, এই সময়ে গাড়িতে প্রচুর ধুলোবালু জমে, কাদায় ভরে যায়, যা পরিষ্কার না করলে গাড়ি নোংরা দেখায়। তা ছাড়া গাড়ির ইঞ্জিনে ময়লা জমলে তা গাড়িকে বিকল করে দিতে পারে। এ ছাড়া গাড়ির রং চটে গেলে সেখানে অবশ্যই নতুন রং করে নিতে হবে। গাড়ির কাদা, ধুলো পরিষ্কার করতে এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নিতে পারেন সিএনজি পাম্প স্টেশন থেকে। অধিকাংশ পাম্পেই এই সেবা পেতে পারেন। গাড়ির আকারভেদে দিতে হবে টাকা। প্রাইভেট কার বা মাইক্রোবাস সাধারণত ৩০০ থেকে ৭০০ টাকায় ওয়াশ করিয়ে নিতে পারেন।সার্ভিসিং করতে চাইলেগাড়ি সার্ভিসিং করা যায় নানাভাবে। যদি গাড়ির রং চটে যায়, তাহলে সাধারণত তা ঠিক করাতে দাম নির্ধারণ করা হয় আলোচনাসাপেক্ষে। এ ক্ষেত্রে রং গাঢ় হলে একধরনের দাম, হালকা হলে আরেক ধরনের দাম দিতে হয়। অর্ধেক গাড়ি রং করাতে চাইলে খরচ পড়বে ২০ থেকে ৩৫ হাজার টাকা। আর পুরো গাড়ি করাতে চাইলে ৫০ থেকে ৯৫ হাজার টাকা লাগে বলে জানান মিরাজ অটোমোবাইলের পরিচালক মিরাজ হোসেন। সিলভার ও মেরুন রং তুলনামূলক একটু বেশি দামি বলে জানান তিনি। গাড়িতে অতিরিক্ত বাম্পার লাগাতে চাইলে পাঁচ থেকে আট হাজার টাকা পড়বে। আর গাড়ির গ্লাস লাগাতে চাইলে গ্লাসের ধরন ও আকারের ওপর দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে চার হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। আর বুলেটপ্রুফ হলে দাম আরও বেশি।যেখানে করাতে পারেনকার ওয়াশ করাতে পারেন বিভিন্ন পেট্রলপাম্প বা সিএনজি স্টেশনে। বাংলামোটর, ইস্কাটন, বেগুনবাড়ী, তেজগাঁও, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর ও পুরান ঢাকায় ওয়াশ ছাড়াও গাড়ি সার্ভিসিং করিয়ে নিতে পারেন।