গাঢ় লিপস্টিক মার্গারিতা মামুনকে আত্মবিশ্বাসী করে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা আবদুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাশিপুর গ্রামে। মা রাশিয়ান। আর জন্মসূত্রে মার্গারিতা রাশিয়ার নাগরিক। তবে তাঁর হৃদয়ে আবদুল্লাহ আল মামুনের রেখে যাওয়া এক টুকরা বাংলাদেশ পরম সঞ্চয়।
রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ড এই জিমন্যাস্টের দখলে। ২৫ অক্টোবর প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুধু রুশ নই, বাঙালিও।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস টুর্নামেন্টের উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন তিনি। আজ সকাল ৬টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজে যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়লেন মার্গারিতা মামুন। তিনি আবার একজন মডেলও। ফ্যাশন ব্র্যান্ড ল’রিয়েল প্যারিসের শুভেচ্ছাদূতও তিনি। মার্গারিতার খাওয়াদাওয়া, জীবনযাপন ও ফ্যাশন সম্পর্কে জেনে নেওয়া যাক এবার।