আনন্দ সাংস্কৃতিক অঙ্গন ৬ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যায় ‘হারানো সুর’ শীর্ষক হাওয়াইয়ান গিটার বাদন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই গিটার বাদক অমল মিত্র ‘ওগো যা পেয়েছি সেটুকুতে’ হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানটি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।এরপর গিটারে নোয়েল জি ম্যানডেস ‘কত রাগিণীর ঘুম ভাঙালো’, মানবেন্দ্র বড়ুয়া ‘তোমার পথ পানে চাই’, ডা. বাবুল সেনগুপ্ত ‘অলিরও কথা শুনে’, মদন মোহন ঘোষ ‘আয়নাতে ঐ মুখ দেখবে’, সানু দাশগুপ্ত ‘চৈতী ফুলে কি...’, প্রদীপ দাশ পরাগ ‘এত সুর আর এত গান’, অর্পণ বড়ুয়া ‘বনতল ফুলে ফুলে ঢাকা’, দোলন কানুনগো ‘বিমূর্ত এই রাত্রি আমার’, সুচরিতা দাশ ‘তন্দ্রাহারা নয়ন আমার’, আশীষ বৈদ্য ‘প্রেম একবার এসেছিল’, এম জাকারিয়া তাহের ‘ও পলাশ ও শিমুল’, রাজীব চৌধুরী ‘তুমি কি দেখেছো কভু’, শ্যামল মিত্র ‘মেরা দিল মে ফুকারে’, বাবুল কান্তি দে ‘তুহি মেরা মঞ্জিল’, অরুপ তালুকদার ‘দুনিয়া কিসিছে, মঞ্জুরুল হক ‘কাটছে কিসেক আন্চল’ বাজিয়ে শোনান। মিষ্টি সুরের এই গানগুলো দর্শকদের কিছুক্ষণ নস্টালজি করে রাখে। সুপ্রিয়া চাকমা বললেন, ‘আয়োজকদের ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।’ নেপথ্যে ছিলেন, তবলায় লিটন মিত্র, কি-বোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, সঞ্চালক আফরোজা দিনা।