প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষোলোতে হয়েছে বিয়ে,
দু বছর যেতে—
বাপ হয়ে উঠিয়াছি
উল্লাসে মেতে!
অবিকল রাখিয়াছি
অঙ্কের ধারা
সহজ হিসাব এটা
ভুল করে কারা?
ছত্রিশ বছরেই
হইয়াছি দাদা
খুশিতে ছেড়েছি গলা
সারে গামা পাধা!
বয়স ফিফটি ফোর
ঘরে এল পুতি
কী করে জানাই বলো
সেই অনুভূতি!
তখন বাহাত্তর;
দেবতার বরে—
সন্তান এসে গেছে
পুতিটির ঘরে!
পাঁচ জেনারেশনের
দিন কাটে সুখে
নামটাম উঠে গেছে
গিনেসের বুকে!