গীতধ্বনির ১৫ বছর পূর্তি অনুষ্ঠান
সংগীত প্রতিষ্ঠান গীতধ্বনির ১৫ বছর পূর্তি ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গত ৩০ মে সন্ধ্যায় সংগীতানুষ্ঠান ‘তুমি রবে নীরবে হূদয়ে মম’ শীর্ষক রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান নন্দনকাননস্থ ফুলকির এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অঞ্জন ভট্টাচার্যের সঞ্চালনায় সংগীতানুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। তিনি বলেন, বাঙালিরা সুখে-দুঃখে আনন্দ-বেদনায় কোনো না কোনো সময়ে গানের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করে। রবীন্দ্রনাথকে আরও বেশি করে জানতে হলে তাঁর সৃষ্টি সম্পর্কে বেশি করে জানতে হবে।
শুরুতে শিশু শিল্পীরা দুটি দলীয় সংগীত পরিবেশন করে। এরপর একে একে ৩৬টি রবীন্দ্রসংগীত পরিবেশন করে সংগঠনের ছাত্রছাত্রীরা। গান করেছে বহ্নিশিখা রক্ষিত, একা সরকার, বিভাষ রুদ্র, প্রমি বড়ুয়া, অর্পিতা ধর, ঐষি সেন, মহিউদ্দিন, কনকদাস, শুভাশীষ চক্রবর্তী, উসমা আতিক, পূর্ণদীপ চৌধুরী, কেয়া বড়ুয়া, পার্বন ঘরজা, প্রাচী সেন, ফাল্গুনী দেবী, সঞ্চিতা ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেন সংগঠনের সভাপতি কিরীটী রঞ্জন বড়ুয়া। তবলায় সহযোগিতায় ছিলেন সুরজিত সেন, কিবোর্ডে নিখিলেশ বড়ুয়া এবং মন্দিরায় ছিলেন ফারুক হোসেন। বিজ্ঞপ্তি