গীতা শিক্ষা কমিটির পূর্ব গুজরা সংসদের অভিষেক অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) রাউজান পূর্ব গুজরা সংসদের অভিষেক ও ধর্মীয় আলোচনা সভা ৮ শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যপীঠ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ। আলোচনা করেন সুনীল কান্তি বিশ্বাস।
বাগীশিকের পূর্ব গুজরা শাখার সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স চৌধুরী। এতে আরও বক্তব্য দেন সহসভাপতি বিজয় বিশ্বাস, কানু বিকাশ মল্লিক, অঞ্জন কুমার দাশ, যিশু সেন প্রমুখ। বিজ্ঞপ্তি