গুঁড়িয়ে দেওয়া হলো মদ তৈরির ৫০ আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যানপাড়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮০ লাখ টাকার ২৩ হাজার লিটার মদ উদ্ধার এবং মদ তৈরি ও বিক্রির ৫০টি আখড়া গুঁড়িয়ে দিয়েছে। এতে এলাকার মানুষ মহা খুশি।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাবের ৩০ সদস্যের একটি যৌথ দল ১৮ থেকে ১৯ জানুয়ারি রাত আটটা পর্যন্ত টানা ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে এই পরিমাণ মদ উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ওই হেডম্যানপাড়ায় কিছু লোক মদ তৈরি করে চকরিয়া, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে সরবরাহ করত। এই মদ খেয়ে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছিল। নতুন প্রজন্মকে বাঁচাতে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। খালেকুজ্জামান আরও জানান, টানা ২৫ ঘণ্টার ওই অভিযানে ৫০টি মদ তৈরি ও বিক্রির আখড়া উচ্ছেদের পাশাপাশি প্রায় ৮০ লাখ টাকা দামের ২৩ হাজার লিটার মদ উদ্ধার করা হয়, যা এই জেলায় অতীতে আর উদ্ধার হয়নি। অভিযানে নেতৃত্ব দেন ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর রাকিব। সঙ্গে ছিলেন র‌্যাব-৭ এর ক্যাপ্টেন সিরাজ ও পুলিশের এসআই মুজাহিদ।