গুইমারা উপজেলার তিন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ িুনয়েছেন। ১৮ ডিসেম্বর রোববার দুপুরে গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান গুইমারা ইউনিয়ন পরিষদের মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাথোয়াই চৌধুরী ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদে রেদাক মারমাকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের শপথবাক্য পাঠ করান।