গুগল হাতের মুঠোয় সবকিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এখানে কিছু জনপ্রিয় ও প্রয়োজনীয় সাইটের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। এসব সাইটের কল্যাণে যেকোনো তথ্য, সংবাদ পাওয়া থেকে শুরু করে প্রিয়জন, বন্ধুবান্ধবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা—সবকিছুই হাতের নাগালে চলে এসেছে। আর তাই আমাদের দেশেও এসব সাইট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। মুঠোফোনের ব্রাউজারের মাধ্যমেই এসব সাইট খুব সহজেই ব্রাউজ করা যায়।আজ আমরা কথা বলব গুগল নিয়ে। গুগল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বা তথ্য খোঁজার সাইট। একসময় যে তথ্য জানার জন্য কত বই খোঁজা লাগত, আজ তা গুগলে খুব সহজে খুঁজে পাওয়া যায়। শিক্ষাজীবনেও এর ভূমিকা বলার অপেক্ষা রাখে না। এসো, তাহলে আমরা দেখি, কত সহজে গুগল ব্যবহার করে যেকোনো তথ্য বা উপাত্ত খুঁজে পাওয়া সম্ভব।