গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতার ওপর লেখা একটি বই যদি বিক্রি না হয়, তাহলে কি তাকে সফল বলা যাবে?

জেরি সেইনফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা

অপেরা হলো যখন একটি ছেলের গায়ে ছুরি মারা হয়, তার গা থেকে রক্ত বেরোনোর পরিবর্তে সে গান গায়।

রবার্ট বেঞ্চলি, মার্কিন কৌতুক অভিনেতা

ক্রমাগত যারা হাসে, তাদের কখনোই বিশ্বাস করবেন না। হয় তারা কিছু বিক্রি করছে, নয় তো খুব একটা মেধাবী নয়।

লরেল কে হ্যামিলটন, মার্কিন লেখিকা

আমি খুবই অদ্ভুত একটি এলাকা থেকে এসেছি। একবার এক লোক আমার গায়ে ছুরি ধরল। আমি জানতাম, সে পেশাদার নয়। ছুরির গায়ে মাখন লেগে ছিল।

রডনি ডেঞ্জারফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা