গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি হলো চোখের জন্য চুইংগাম।
ফ্রাঙ্ক লয়েড রাইট, মার্কিন স্থপতি

বয়স্ক মানুষদের স্বাস্থ্যকর খাবার নয়, বরং যত পারা যায় তত প্রিজারভেটিভ খাওয়া উচিত।
রবার্ট ওরবেন, মার্কিন রম্যলেখক

আমার মনে হয়, মারা যাওয়ার আগ পর্যন্ত কারও আত্মজীবনী লেখা উচিত নয়।
স্যামুয়েল গোল্ডউইন, মার্কিন চিত্রপরিচালক

হাসপাতালের বেড হলো একটা পার্ক করা ট্যাক্সি, যার মিটারটা সব সময় ঘোরে।
গ্রুশো মার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস