গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনোই আপনার গাড়ির জানালার চেয়ে বেশিসংখ্যক সন্তান নেবেন না।
এরমা বোমবেক, মার্কিন রম্যলেখিকা
যখন মিস্টার রাইটের দেখা পেয়ে গেলাম তখনো জানতাম না যে তাঁর ফার্স্ট নেম ছিল ‘অলওয়েজ’।
রিটা রুডনার, মার্কিন অভিনেত্রী
এটা খুবই চমৎকার ব্যাপার যে প্রতিদিন সারা পৃথিবীতে যত ঘটনা ঘটে তা পত্রিকার পাতাগুলোতে ঠিক ঠিক এঁটে যায়।
জেরি সেইনফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা
টাকা সুখ কিনতে পারবে না কিন্তু টাকা থাকলে বেতন দিয়ে বেশ কিছু গবেষক রাখা যাবে, যারা সমস্যাটা নিয়ে গবেষণা করবে।
বিল ভগ্যান, মার্কিন কলাম লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ফানি কোটস ডটকম