গুণীজন কহেন
আমি ভাবতাম, আমি গরিব। তারা বলল, আমি গরিব নই, অভাবগ্রস্ত। তারা বলেছিল, নিজেকে অভাবগ্রস্ত ভাবাটা আত্মপ্রবঞ্চনা। আমি বঞ্চিত। ওহ্, না। ঠিক বঞ্চিত না, স্বল্প অধিকারপ্রাপ্ত। তারপর তারা বলল, স্বল্প অধিকারপ্রাপ্ত কথাটা ব্যবহারজীর্ণ। আমি হলাম সাফল্যের পথে বাধাপ্রাপ্ত। আমার কাছে এখনো একটা পয়সাও নেই। কিন্তু আমার শব্দভান্ডার বেশ সমৃদ্ধ হয়েছে।জুল ফেইফারমার্কিন কার্টুনিস্টএকজন পুরুষের চেহারা হলো তার আত্মজীবনী। একজন নারীর চেহারা হলো তার নিজের রচিত কল্পকাহিনি।অস্কার ওয়াইল্ডআইরিশ কবিযদি তুমি শুধু তা-ই করো, যা তুমি জানো, তাহলে কোনো দিনও বেশি কিছু করতে পারবে না।মেইমি টম ক্রুজশিক্ষকআমাকে ছেড়ে যেয়ো না। আমি একা থাকতে চাই।জয়ি অ্যাডামসমার্কিন কৌতুক অভিনেতাতুমি যদি আমায় ছাড়া বাঁচতে না-ই পারো, তাহলে এখনো মারা যাওনি কেন?সিনথিয়া হিমেলনাট্যকারযখন কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তখন সে তার জন্য সবকিছু করতে পারে, কেবল তাকে ভালোবেসে যেতে পারে না।অস্কার ওয়াইল্ডআইরিশ কবিগ্রন্থনা: আলিয়া রিফাত