গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হতে পারে আমি একজন জীবন্ত কিংবদন্তি। কিন্তু যখন আমাকে একটা হাওয়াবিহীন টায়ার বদলাতে হয়, তখন আমার কিংবদন্তি হওয়া কোনো কাজেই আসে না।
রয় অরবিসন, মার্কিন সংগীতকার
মনুষ্য প্রাণীর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। 
ওয়াল্ট ডিজনি, মার্কিন কার্টুনিস্ট
জীবনে আপনার প্রয়োজন শুধুই ভালোবাসা। কিন্তু মাঝে মাঝে এক–আধটু চকলেটও মন্দ নয়। 
চার্লস এম শ্যুলজ, মার্কিন কার্টুনিস্ট
ইন্টারনেট এবং নন ফিকশনের যুগে একটি আসল বইয়ের দোকানে বইয়ের শেলফ হয়ে থাকতে পারাটা আসলেই মজার।
ক্রিস আবানি, নাইজেরিয়ান লেখক
প্রকৃত জ্ঞানী আপনি তখনই হবেন, যখন আপনি জানবেন যে আপনি আসলে কিছুই জানেন না।
সক্রেটিস. গ্রিক দার্শনিক
গ্রন্থনা: আলিয়া রিফাত, সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র