গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি মাদক নিই না, আমিই মাদক।
সালভাদর দালি, স্প্যানিশ চিত্রকর
আমার সৌন্দর্যের একটি অংশ হলো—আমি খুব ধনী।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন শিল্পপতি
আমি বোকাদের হাত থেকে বিপজ্জনক অস্ত্র দূরে রাখার পক্ষপাতী। চলুন, টাইপরাইটার দিয়েই শুরু করা যাক।
ফ্রাঙ্ক লয়েড রাইট, মার্কিন স্থপতি
আমি সর্বনিম্ন মজুরিতে ম্যাকডোনাল্ডসে চাকরি করতাম। আপনারা জানেন সর্বনিম্ন মজুরি পাওয়ার অর্থ কী? সর্বনিম্ন মজুরি দিয়ে মালিক শ্রমিককে বলতে চায়—আমি যদি পারতাম তোমাকে আরও কম দিতাম। কিন্তু তাতে আইন ভঙ্গ করা হবে।
ক্রিস রক, মার্কিন অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাজ্য