গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিপস্টিকের ক্ষেত্রে রং নয়, বরং আপনার ঠোঁটের শেষ কোথায়, সেই ব্যাপারে ঈশ্বরের সিদ্ধান্ত মেনে নেওয়াই গুরুত্বপূর্ণ।
জেরি সেইনফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা
আমার বাবা সব সময় বলতেন, ‘জীবনে আগুনকে আগুন দিয়ে মোকাবিলা করো।’ এ জন্যই বোধ হয় তাঁকে দমকল বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল!
পিটার কে, ব্রিটিশ কমেডিয়ান
যুদ্ধ হলো মার্কিনদের ভূগোল শেখানোর জন্য স্রষ্টার অনন্য এক পথ।
অ্যামব্রোস বিয়ার্স, মার্কিন লেখক
আমি কারও চেহারা কখনো ভুলি না। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটাতে পারলে আমি খুশি হব।
গ্রুশো মার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা
একজন মানুষকে প্রেম থেকে সারিয়ে তুলতে কখনো কখনো এক জোড়া শক্তিশালী চশমাই যথেষ্ট।
ফ্রেডরিখ নিৎশে, জার্মান দার্শনিক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র