গুণীজন কহেন
কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না।ফ্রেড অ্যালেনমার্কিন কমেডিয়ান একা একা মরতে ভয় পান? বাসচালক হোন।অ্যাবস্টিন ন্যাস্কেবেলজীয় যোগাযোগ বিশেষজ্ঞমজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন।রবার্ট ফ্রস্টমার্কিন কবিবাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা।অজ্ঞাতটিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে।ডগলাস কুপল্যান্ডকানাডীয় ঔপন্যাসিকএকটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা।জি কে চেস্টারটনব্রিটিশ লেখকভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা?অজ্ঞাতবিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে