গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ডেডলাইন খুবই ভালোবাসি। কী সুন্দর হুশ হুশ শব্দ করে ডেডলাইন উড়ে যায়, আমার খুব ভালো লাগে।
ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক
আমি আদর্শবাদী। জানি না আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি আমার পথেই আছি।
কার্ল স্যান্ডবার্গ, মার্কিন লেখক
একজন আশাবাদী মানুষ হলো সেই ব্যক্তি, যে ঘরের ভেতর একটি মাছি উড়লে বিশ্বাস করে যে মাছিটি বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে।
জর্জ জেন ন্যাথান, মার্কিন নাট্য সমালোচক
বিয়ে হলো এমন দুজন মানুষের মধ্যে চুক্তি, যাদের একজনের কখনোই বিবাহবার্ষিকী মনে থাকে না, আরেকজন কখনোই সেটা ভোলে না।
অগডেন ন্যাশ, মার্কিন কবি
সামনের সপ্তাহে কোনো সমস্যা থাকতেই পারে না। আমার শিডিউল খালি নেই।
হেনরি কিসিঞ্জার, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী