গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা বলে, বিয়ে স্বর্গ থেকেই নির্ধারিত হয়। বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানিও তা–ই।
ক্লিন্ট ইস্টউড (জন্ম ১৯৩০), মার্কিন অভিনেতা
চিন্তা হলো এমন একটি বিষয়, যার ওপর কেউ কোনো দিন কর আরোপ করতে পারেনি।
চার্লস কেটারিং (১৮৭৬–১৯৫৮), মার্কিন বিজ্ঞানী
যদি তুমি আজ রাতে এমন কিছু করে থাকো, যার জন্য আগামীকাল সকালে উঠে দুঃখ পেতে হবে, তাহলে দেরি করে ঘুমাও।
হেনরি ইয়ংম্যান (১৯০৬–১৯৯৮), ব্রিটিশ-মার্কিন কৌতুক অভিনেতা
যদি আপনার আলমারিতে থাকা কঙ্কালটাকে তাড়িয়ে দিতে না পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়, তাকে আপনি নাচতে শেখান।
জর্জ বার্নার্ড শ (১৮৫৬–১৯৫০), আইরিশ নাট্যকার
এই পুরস্কার আমার প্রাপ্য নয়। তবে আমার আবার আর্থ্রাইটিস আছে; সেটিও আমার প্রাপ্য নয়।
জ্যাক বেনি (১৮৯৪–১৯৭৪), মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র