গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যদি চান, আপনার স্ত্রী আপনার কথা শুনুক, তাহলে অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুন। তার দুটি কানই খোলা থাকবে।
সিগমুন্ড ফ্রয়েড
(১৮৫৬–১৯৩৯)
অস্ট্রিয়ান স্নায়ুবিজ্ঞানী

আপনি একবারই বাঁচবেন, যদি ঠিকভাবে বাঁচেন, তাহলে একবারই যথেষ্ট।
মে ওয়েস্ট
(১৮৯৩–১৯৮০)
মার্কিন অভিনেত্রী

পুরুষ হোক আর মহিলা, যে মানুষ ভালো একটা উপন্যাস পড়ে শান্তি পায় না, সে আসলেই একটা নির্বোধ।
জেন অস্টেন
(১৭৭৫–১৮১৭)
ইংরেজ লেখিকা

আঁতেলদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করুন। বলা যায় না, হয়তোবা আপনি শেষমেশ তাদেরই কর্মচারী হবেন। আসলে আমরা যে
কেউ–ই হতে পারি!
চার্লস জে সাইকজ
মার্কিন লেখক

আমি নিজের সঙ্গে কথা বলি। কারণ, ওই একজনের মতামতই আমার কাছে গ্রহণযোগ্য।
জর্জ কার্লিন
(১৯৩৭–২০০৮)
মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কুল ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র