গুণীজন কহেন

এলোমেলো টেবিল যদি এলোমেলো মনের পরিচয় বহন করে, তাহলে খালি টেবিল কিসের পরিচয় বহন করে?
আলবার্ট আইনস্টাইন
(১৮৭৯–১৯৫৫)
জার্মান বিজ্ঞানী
মানসিক সুস্থতার ওপর পরিচালিত গবেষণার পরিসংখ্যান থেকে জানা যায় যে প্রতি চারজনের একজনই মানসিকভাবে অসুস্থ। আপনার তিনজন সবচেয়ে ভালো বন্ধুর দিকে তাকান। যদি দেখেন তারা ঠিক আছে, তাহলে ব্যক্তিটি আপনিই।
রিটা মে ব্রাউন
(জন্ম: ১৯৪৪)
মার্কিন লেখিকা
পাঠক, ধরুন আপনি একজন ইডিয়ট, আমি আবারও বলছি ধরুন, আপনি একজন কংগ্রেস সদস্য।
মার্ক টোয়েন
(১৮৩৫–১৯১০)

মার্কিন লেখক
দুটো ভুল মিলে কখনো একটি শুদ্ধ হয় না। কিন্ত ভালো একটা অজুহাত তৈরি হয়।
থমাস স্টিফেন জাজ
(১৯২০–২০১২)
হাঙ্গেরিয়ান মনোবিজ্ঞানী
আপনি যখন জেলে যান, একজন ভালো বন্ধু আপনাকে ছাড়াতে চেষ্টা করবে। আর সবচেয়ে ভালো বন্ধু থাকবে আপনার পাশের সেলেই। বলবে, আহ দোস্ত, কী মজাটাই না লাগছে!
গ্রুশো মার্ক্স
(১৮৯০–১৯৭৭)
মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কুল ফানি কোটস ডটকম