গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধীদের দেখে আমরা নিজেদের চিনতে পারি, মনে মনে তাদের হিংসা করি এবং কঠিনভাবে শাস্তি দিই। তারা আমাদের পক্ষ থেকে সব নিষিদ্ধ, বেআইনি কাজগুলো করে দেয়, যেগুলো আমরা করতে চাই।
কার্ল এ মেনিংগার
(১৮৯৩–১৯৯০)
মার্কিন মনোবিজ্ঞানী
নিষিদ্ধ বস্তুর একটা আকর্ষণ আছে, যা তাকে এত বেশি কমনীয় করে তোলে যে বলে বোঝানো সম্ভব না।
মার্ক টোয়েন
(১৮৩৫–১৯১০)
মার্কিন সাহিত্যিক
কেউ কখনো অভিযোগ করে না, এর মানে এই নয় যে প্যারাস্যুট সব সময় নিখুঁতভাবে তৈরি হয়।
বেনি হিল
(১৯২৪–১৯৯২)
ইংরেজ কৌতুক অভিনেতা
একটি সোনার তৈরি দাঁতের মতো সবার মাঝে আমি বেমানান। কিন্তু আমিই সবচেয়ে বেশি চকচক করি।
ইসাক বুয়াবেং
মার্কিন বক্তা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র