গুণীজন কহেন

শিশুদের উপদেশ দেওয়ার উপযুক্ত সময় হলো, যখন তারা ছোট থাকে এবং বিশ্বাস করে যে আপনি যা বলছেন জেনেশুনেই বলছেন।
ইভান এসার (১৮৯৯–১৯৯৫)
মার্কিন রম্যলেখক
কৃপণদের সঙ্গে বসবাস করা সুখকর নয়। কিন্তু পূর্বপুরুষ হিসেবে তারা চমত্কার।
ডেভিড ব্রেনার (১৯৩৬–২০১৪)
মার্কিন কৌতুক অভিনেতা
দোকানে পাউরুটি কিনতে গিয়ে শুধু পাউরুটি কিনে ফিরে আসার সম্ভাবনা তিন বিলিয়ন বারে একবার।
এরমা বোমবেক (১৯২৭–১৯৯৬)
মার্কিন রম্যলেখক
শিশুরা কত তাড়াতাড়িই না গাড়ি চালানো শিখে যায়! শুধু তারা বুঝতে পারে না কোনটা ঘাস ছাঁটাই করার যন্ত্র, কোনটা তুষার পরিষ্কারের যন্ত্র আর কোনটা ভ্যাকুয়াম ক্লিনার।
বেন বারগর (১৮৯৩–১৯৮১)
মার্কিন জাদুশিল্পী
কখন বুঝবেন আপনার বয়স হয়েছে? যখন আপনি জুতার ফিতা বাঁধার জন্য থামেন এবং ভাবতে থাকেন, ওই সময়ের মধ্যে আরও কী কী কাজ করা যেত।
জর্জ বার্নস (১৮৯৬–১৯৯৬)
মার্কিন কৌতুক অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র