গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়সী মন হলো বয়সী ঘোড়ার মতো। কাজ করার জন্য তাকে নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকতে হয়।
জন অ্যাডামস
(১৭৩৫–১৮২৬)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
যখন কোনো পুরুষ তার স্ত্রীর জন্য গাড়ির দরজা খুলে দেয়, তখন বুঝতে হবে, হয় গাড়িটি নতুন, নয়তো স্ত্রী নতুন!
প্রিন্স ফিলিপ
(জন্ম: ১৯২১)
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী
বিয়ে একধরনের জুয়া। এখানে সৎ থাকা জরুরি।
ইয়োকো ওনো
(জন্ম: ১৯৩৩)
জাপানি সংগীতশিল্পী
একজন প্রত্নতত্ত্ববিদ পুরুষ হলেন নারীর জন্য সেরা স্বামী। নারীর বয়স বাড়লেও স্বামী তাঁর প্রতি আরও আগ্রহী হবেন।
আগাথা ক্রিস্টি
(১৮৯০–১৯৭৬)
ইংরেজ লেখক
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র