গুণীজন কহেন

যদি আপনার আলমারিতে থাকা কঙ্কালটি কোনোভাবেই আপনাকে ছেড়ে না যায়, তাহলে সেটাকে নাচতে শিখিয়ে দিন। সেটাই সবচেয়ে ভালো উপায়।
জর্জ বার্নার্ড শ
(১৮৫৬–১৯৫০)
আইরিশ নাট্যকার
যখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি সেটা হয় প্রার্থনা। যখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন সেটা হয় সিজোফ্রেনিয়া।
জেন ওয়্যাগনার
(জন্ম: ১৯৩৫)
মার্কিন লেখক

আমি অনেক ব্যাপারেই
একেবারে কিছু না জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত চেষ্টাটা ভালোভাবেই চলছে।
রবার্ট বেঞ্চলি
(১৮৮৯–১৯৪৫)
মার্কিন রম্য লেখক
একটি অ্যালার্ম ঘড়ি কিনুন। আপনি শান্তিতে ঘুমাতে পারবেন।
রাস্টকো জেকিক
(জন্ম: ১৯৪২)
বসনিয়ান লেখক
আমি আজ অবধি কোনো পুরুষকে বিয়ে আর ক্যারিয়ার একসঙ্গে কীভাবে রক্ষা করতে হয়, সে ব্যাপারে উপদেশ নিতে শুনিনি।
গ্লোরিয়া স্টেইনেম
(জন্ম: ১৯৩৪)
মার্কিন সাংবাদিক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র