গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যে কাগজে মৌখিক চুক্তি লেখা থাকে 
সেটা কাগজের
যোগ্য নয়।
স্যামুয়েল গোল্ডউইন
(১৮৮৯–১৯৭৪)
মার্কিন চিত্র প্রযোজক
মানুষ নিজের চিন্তার জগতে হারিয়ে যায়। এর একমাত্র কারণ হলো তার সীমানা সবারই অজানা।
পল ফিক্স
(১৯০১–১৯৮৩)
মার্কিন অভিনেতা
যদি আপনার বস আপনাকে অপমান করে, তাহলে তাকে কাঁটাচামচের দুই কাঁটার মাঝখান দিয়ে দেখুন এবং কল্পনা করুন তিনি জেলখানায় আছেন।
ডেভিড ব্রেন্ট
(জন্ম: ১৯৬২/১৯৬৩)
ব্রিটিশ অভিনেতা
একজন পুরুষের বয়স ঠিক তার পছন্দের নারীটির সমান।
গ্রুশো মার্ক্স
(১৮৯০–১৯৭৭)
মার্কিন কৌতুক অভিনেতা
এখানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। সত্য কথা হলো, আমার বয়সে যেকোনো জায়গায় থাকতে পারলে আমি
খুব খুশি।
জর্জ বার্নস
(১৮৯৬–১৯৯৬)

মার্কিন কৌতুক অভিনেতা

যদি আমি পাঁচ মিনিটের মধ্যে ফিরে না আসি, তাহলে... আরও
অপেক্ষা কোরো।
জিম ক্যারি
(জন্ম: ১৯৬২)
মার্কিন অভিনেতা
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কোটস ডটকম, যুক্তরাষ্ট্র