গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার চাওয়া—
আমি যা অর্জন
করতে পারিনি, আমার সন্তানদের যেন তা থাকে। তারপর আমি তাদের কাছে
চলে যাব।
ফিলিস ডাইলার
(১৯১৭–২০১২)
মার্কিন কৌতুক অভিনেত্রী
আপনি বিচলিত। কেবলই আপনার ঘুম ভেঙেছে। আপনি ভবিষ্যতে চলে এসেছেন। আপনি আট ঘণ্টা ধরে ঘুমিয়েছেন।
জারোদ কিনৎজ
(জন্ম: ১৯৮২)
মার্কিন লেখক
ফ্যাশনের জন্য আমি সেসব পোশাককেই বেছে নিই, যেগুলো পরলে গা চুলকায় না।
গিল্ডা র্যাডনার
(১৯৪৬–১৯৮৯)
মার্কিন কৌতুক অভিনেত্রী
নিশ্চয়ই এটা
একটা বাজেট। কারণ, এতে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে।
জর্জ ডব্লিউ বুশ(জন্ম: ১৯৪৬)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
যে অজুহাত তৈরিতে ভালো, সে অন্যদের জন্য খুব কমই ভালো হয়।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(১৭০৬–১৭৯০)
মার্কিন বিজ্ঞানী
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কুল ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র