গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নাগরিকের প্রধান কাজ হলো তাঁর মুখ খোলা রাখা।
গুন্টার গ্রাস
(জন্ম: ১৯২৭)
জার্মান লেখক
প্রত্যেকেই পৃথিবী রক্ষা করতে চায়, কিন্তু কেউই বাসনকোসন মাজার সময় মাকে সাহায্য করতে চায় না।
পি. জে. ও’রর্কে (জন্ম: ১৯৪৭)
মার্কিন লেখক ও সাংবাদিক
স্বপ্ন দেখুন বাস্তবসম্মত উপায়ে।
আলদোস হাক্সলি (১৮৯৪–১৯৬৩)
ইংরেজ লেখক ও দার্শনিক
একটি জাতি সংগীত তৈরি করে, সুরকারেরা খালি গুছিয়ে রাখে।
মিখাইল গ্লিনকা (১৮০৪–১৮৫৭)
রুশ সংগীতজ্ঞ
লাফাও। তাহলেই পতনের সময় তুমি জানতে পারবে, কীভাবে ডানার ভাঁজ খুলতে হয়।
রে ব্র্যাডবারি
(১৯২০–২০১২)
মার্কিন লেখক
আমার কার্টুন যখনই ছাপা হয় তখনই তা ধ্বংসের দিকে এগিয়ে যায়। একদিন হয়তো তা পড়া হয়, কিন্তু পরের দিন সেই কাগজ দিয়ে কেউ মাছ
পেঁচিয়ে রাখে।
আল ক্যাপ
(১৯০৯–১৯৭৯)
মার্কিন কার্টুনিস্ট
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র