গুণীজন কহেন

তুমি যদি চাকর হতে চাও, তাহলে কলেজে যাও। যদি তুমি শিক্ষিত হতে চাও, তাহলে লাইব্রেরিতে যাও।
ফ্র্যাঙ্ক জাপ্পা
মার্কিন সংগীতশিল্পী
(১৯৪০-১৯৯৩)
সারা পৃথিবী কার্পেটে মুড়িয়ে দেওয়ার চেয়ে পায়ে জুতা পরা বেশ সহজ কাজ।

আল ফ্রাঙ্কেন
মার্কিন অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ (জন্ম: ১৯৫১)
যখন আপনার বয়স আট হবে, তখন আপনার কোনো কাজই থাকবে না।
লেনি ব্রুস
মার্কিন অভিনেতা (১৯২৫-১৯৬৬)
কখনো ভুলবেন না, একমাত্র মৃত মাছই স্রোতের দিকে সাঁতরাতে পারে।
ম্যালকম মাগারিজ
ব্রিটিশ সাংবাদিক (১৯০৩-১৯৯০)
নিয়ম নম্বর এক, কখনোই টাকাপয়সা খোয়াবেন না। নিয়ম নম্বর দুই, কখনোই প্রথম নিয়ম ভুলবেন না।
ওয়ারেন বাফেট
মার্কিন শিল্পপতি (জন্ম: ১৯৩০)
আমি মানুষকে অপছন্দ করি না। তারা যখন আমার পাশে থাকে না, তখনই আমার বেশ ভালো লাগে।
চার্লস বুকোবস্কি
মার্কিন লেখক (১৯২০-১৯৯৪)
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র