গুণীজন কহেন

কখনো টোস্টারের ভেতর মোজা রাখবেন না।
এডি ইজার্ড
(জন্ম: ১৯৬২)
ইংরেজ অভিনেতা
যদি কোনো পুরুষ একজন সুন্দরী নারীকে চুমু খেতে খেতে নিরাপদে গাড়ি চালাতে পারে, তাহলে অবশ্যই সে চুমুতে যতটা মনোযোগ দেওয়ার দরকার ততটা দিচ্ছে না।
অ্যালবার্ট আইনস্টাইন
(১৮৭৯–১৯৫৫)
জার্মান বিজ্ঞানী
মিডিয়াকে ঘৃণা করবেন না, মিডিয়া হয়ে উঠুন।
জেলো বিয়াফ্রা
(জন্ম: ১৯৫৮)
মার্কিন সংগীতজ্ঞ
কুকুরের বাইরে বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কুকুরের ভেতরে খুব অন্ধকার, কিছুই পড়া যায় না।
গ্রুশো মার্ক্স
(১৮৯০–১৯৭৭)
মার্কিন কৌতুক অভিনেতা
যখনই আমার মনে হয় আমার ব্যায়াম করা প্রয়োজন, আমি শুয়ে পড়ি এবং প্রয়োজনটাকে চলে যেতে দিই।
পল টেরি
(১৮৮৭–১৯৭১)
মার্কিন কার্টুনিস্ট ও চিত্র পরিচালক
আমাদের প্রজন্মে কোনো যুদ্ধে অংশগ্রহণ নেই, নেই কোনো বড় ধরনের বিষাদ। আমাদের যুদ্ধ অলৌকিক। আমাদের জীবনটাই আমাদের সংকট।
চাক পালাহনিউক
(জন্ম: ১৯৬২)
মার্কিন লেখক ও সাংবাদিক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র