গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের অ্যালার্ম ঘড়িটি কিনুন। আপনার খুব ভালো ঘুম হবে।
রাস্টকো জাকিক
(১৯৪২–২০১৪)
রুশ লেখক
যখন আপনি সঠিক নারীর দেখা পাবেন, তখন সে আপনার বাহুবন্ধনে ডুবে যাবে, আর আপনার বাহু ডুববে তার
রান্নাঘরের সিঙ্কে।
পি. হপার
(জন্ম: ১৯৫৭)
ফরাসি শিল্পী
আমি ‘অজ্ঞাত’ নাম দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। যাতে করে সব বুদ্ধিদীপ্ত উক্তি আমার নামে চালিয়ে দেওয়া যায়।
ক্লিনটন থমাস
(জন্ম: ১৯৬৩)
মার্কিন বক্তা
প্রথমে আমি বোকার মতো কিছু একটা করব, তারপর তোমরা লাজুকেরা সেটা অনুসরণ করবে।
ফ্রাঙ্ক জাপ্পা
(১৯৪০–১৯৯৩)
মার্কিন সংগীতশিল্পী
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কুলফানি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র