গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেকের চাইতে মোমবাতির খরচ বেশি পড়লে বুঝবেন আপনি বুড়ো হয়ে গেছেন। বব হোপ ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন কৌতুক অভিনেতালোকজনকে সত্যি কথা বলতে হলে অবশ্যই রসিকতার ঢঙে বলুন, না হলে মারা পড়বেন।বিলি ওয়াইল্ডার মার্কিন চিত্রপরিচালকমেকি বুদ্ধিমত্তা সব সময় সত্যিকারের নির্বুদ্ধিতাকে হার মানায়।টেরি প্র্যাটশেটব্রিটিশ লেখকঘটনার সঙ্গে যদি সূত্র না মেলে, তাহলে ঘটনা পরিবর্তন করুন।আলবার্ট আইনস্টাইনজার্মান পদার্থবিদপুরুষদের উচিত বিয়ের আগে চোখ পুরোপুরি খোলা রাখা; এবং বিয়ের পরে আধবোজা।ম্যাডেলিন ডি শুডেরি ফরাসি লেখকআমার নকল গাছগুলো মরে গিয়েছিল, কারণ গাছগুলোকে আমি পানি দেওয়ার ভান করতে পারিনি।মিচ হেডবার্গমার্কিন কৌতুক অভিনেতাবন্ধুদের মধ্যে এমন একজন থাকবেনই, যাকে সবাই গোপনে অপছন্দ করে। বন্ধুদের মধ্যে এমন কাউকে পাচ্ছেন না? তাহলে সেই মানুষটি সম্ভবত আপনিই।উইল ফেরেল মার্কিন কৌতুক অভিনেতা ও লেখককোটস ডটকম ও ফানি কোটস ডটকম অবলম্বনে